প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটে পারিবারিক ভ্রমণে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ মোট চারজন। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।
বুধবার ভোর ৫টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে শাওন আমরান টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে। অন্যদিকে, আব্দুস শুক্কুর ও আব্দুর আমিন টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার মৃত এজাহার মিয়া কোম্পানির সন্তান। অপর গ্রেপ্তার ব্যক্তি হোসাইন আহমদ টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও একাধিক সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সপরিবারে সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলে অবস্থান করছেন এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর রাত থেকেই হোটেলটি ঘিরে রাখেন সিলেট যুবদলের নেতাকর্মীরা।
এই ঘটনার প্রেক্ষিতে হোটেল ও আশপাশের এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়। পরে বিষয়টি জানার পর সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে অভিযান পরিচালনা করে। বুধবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে শাওন আমরান, আব্দুস শুক্কুর, আব্দুর আমিন ও হোসাইন আহমদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শাওন আমরান সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে। তার দুই ভাই আব্দুস শুক্কুর ও আব্দুর আমিনের বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তাদের নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা চলছিল।
এছাড়া গ্রেপ্তার হওয়া হোসাইন আহমদ টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হিসেবে পরিচিত।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এক কর্মকর্তা জানান, কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আপাতত পুলিশের হেফাজতে রাখা হবে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা থেকে আসা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন