প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আল-ইত্তিফাকের বিরুদ্ধে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সৌদি গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি খালিদ আল-শানিফ জানিয়েছেন, জয়লাভের পর আবেগের চাপে ড্রেসিংরুমে কাঁদতে দেখা গেছে রোনালদোকে।
মঙ্গলবার, আল-নাসরের হয়ে চলতি মৌসুমের প্রথমবারের মতো শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া আল-নাসর, রোনালদোকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামায়।
সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে উল্লেখ করেছেন যে, রোনালদো নিজেই ফিটনেসের কারণে প্রথমার্ধের পর মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে, দলের জন্য এমন একটি অবিস্মরণীয় জয় পাওয়ার পর আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
অন্যদিকে, আল-নাসরের ম্যানেজার আঞ্জে পস্তেকোগলু ভিন্ন বক্তব্য রেখেছেন। তিনি বলেন, ‘রোনালদোর পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলার। প্রথম ম্যাচে ৩০ মিনিট খেলেছিল, এবার আমরা তাকে ৪৫ মিনিট খেলাতে চেয়েছিলাম যেন ধীরে ধীরে ফিটনেস ফিরে পায়। ২-০ গোলে পিছিয়ে পড়ায় রোনালদো আরও খেলতে চেয়েছিল, কিন্তু তাকে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’
সূত্র:টাইমস অব ইন্ডিয়া
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন