প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া এলাকার আইনউদ্দিন মৃধার পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে স্থানীয়রা আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত রওশন ওই এলাকার রহিম শেখের স্ত্রী এবং রাসেল শেখের মা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে রওশন বাড়ি থেকে বের হয়ে তাদের ধানক্ষেতে যান। জমিতে পড়ে থাকা কিছু ধান গুছিয়ে দেওয়ার জন্য তিনি ধানক্ষেতে প্রবেশ করেন। এরপর কোনো একসময় তিনি পাশের রফিকুল মুন্সার আখক্ষেতের দিকে যান।
স্থানীয়দের দাবি, আখক্ষেতের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের একটি শট দেওয়া বা ত্রুটিপূর্ণ তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা আখক্ষেত থেকে তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে গোয়ালন্দ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রওশনকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, দৌলতদিয়ার ধানক্ষেত থেকে নারীর উদ্ধার হওয়া মর/দেহ ময়নাদতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তবে মৃত্যুর সঠিক কারণ ও বিদ্যুৎ লাইনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ওই নারীর মৃত্যু হয়েছে এবং লাইনে ত্রুটি বা অবৈধ সংযোগ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন