প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের দেওয়ানগঞ্জে এক নারীর ধর্ষণের মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেকের ওপর এক লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত দুই আসামি উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার মোবারক আলীর ছেলে আশকর আলী (৪০) এবং একই এলাকার আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ রাত ১১টার দিকে, দেওয়ানগঞ্জের নিমাইমারী এলাকায় একটি বসতঘরে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল ইসলাম।
ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উভয়কে আটক করেন। পরে ঘটনার আপস-মীমাংসার কথা বলে তাদের ছাড়িয়ে নেওয়া হয়।
এ ঘটনার পর ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করে আদালত খুঁজে পায়, দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আইনজীবী ফজলুল হক বলেন, ‘মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন