প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেহনাজ গিল সহ-অভিনেতাদের নিরাপত্তাহীনতা পছন্দ করেন না। যদি কারো আচরণে কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পেশাগত সম্পর্কের বাইরে যোগাযোগ রাখতে আগ্রহী নন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজ তাঁর কাজের ধরন এবং সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে এ ধরনের মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে শেহনাজকে প্রশ্ন করা হয়, যদি কোনো সহ-অভিনেতা তাঁকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তিনি কিভাবে পরিস্থিতি সামলান।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি।’ পেশাদার হিসেবে তিনি শুধুমাত্র কাজটুকু করেন।
শেহনাজের ভাষ্যমতে, ‘তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনো সম্পর্ক রাখি না।’
তবে সব সহ-অভিনেতার সঙ্গে তাঁর এমন অভিজ্ঞতা হয়নি। গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিং ভার্সেস কৌর ২’ ছবিতে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শেহনাজ জানান, তাঁরা দুজনেই একে অপরকে সব সময় সাহায্য করেছেন। এমনকি ভবিষ্যতে কীভাবে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাওয়া যায়, সে বিষয়ে পরস্পরের পরামর্শও নিয়েছেন।
শেহনাজ মনে করেন, সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তা শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
তিনি বলেন, ‘যেখানে এই নিরাপত্তাহীনতা তৈরি হয় বা পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব পড়ে ছবির কাজের ওপরেও।’
শেহনাজের অভিনয়জীবন শুরু হয়েছিল বড় পর্দায় নয়। ২০১৫ সালে পাঞ্জাবি গানের ভিডিওতে তিনি প্রথম দেখা দেন। ২০১৭ সালে ‘সৎ শ্রীআকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে প্রবেশ করেন। এরপর একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন।
তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-তে অংশগ্রহণের পর তিনি ভারতজুড়ে পরিচিতি পান। তাঁর সহজ, অকপট স্বভাব দর্শকদের মনে জায়গা করে নেয়। ওই অনুষ্ঠানে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে পদার্পণ করেন শেহনাজ। ‘ইক কুড়ি’ ছবির মাধ্যমে প্রযোজনার কাজেও তাঁর হাতেখড়ি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন