প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই আওয়ামীপন্থি আইনজীবী।
এই দুই আইনজীবী হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) সকালে তারা ট্রাইব্যুনালে উপস্থিত হন।
শুনানি শেষে আদালত অবমাননার বিষয়টি কতটুকু গুরুতর তা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল।
এদিকে, শুনানির প্রেক্ষাপটে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। আওয়ামী আইনজীবীদের মামলা ছাড়া অন্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও অভিযুক্ত আইনজীবীরা, হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী, আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে আসেন। নিরাপত্তার কারণে তাদের সাথে আসা আরও কয়েকজন আওয়ামীপন্থি আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর আগে, ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার কারণে ১৬ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে।
প্রসিকিউশন জানিয়েছিল, রায় নিয়ে বিরূপ মন্তব্যের ফলে সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন