প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরে স্টোর রুমে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে, মিষ্টির ওপর তেলাপোকা বিচরণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য বনফুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বনফুলের যশোর চৌরাস্তা শাখার স্টোরে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের উপ-উপ-পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সকালে শহরের চৌরাস্তায় বনফুল মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায় ডিসপ্লেতে রাখা বিদেশি চকলেট এবং মিষ্টির ক্ষেত্রে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।
এছাড়া, দোকানের স্টোররুমে খোলা মিষ্টির ওপর শত শত তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন