প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ফস্টার কেয়ার বা পালক পরিচর্যায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ৭২ লাখ ডলারের বৃত্তি তহবিলের ঘোষণা করেছেন। ‘ফস্টারিং দ্য ফিউচারের’ আওতায় এই তহবিলের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও শিক্ষাসংশ্লিষ্ট অন্যান্য ব্যয় মেটাতে সক্ষম হবেন।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লুইজিয়ানা স্টেট ও আলাবামার মধ্যকার ফুটবল ম্যাচের পূর্বে মেলানিয়া এই তহবিলের ঘোষণা দেন। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে লুইজিয়ানা ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে একটি বিশেষ বক্সে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায়।
ম্যাচ শুরুর আগে আয়োজিত অনুষ্ঠানে মেলানিয়া বলেন, এই অর্জন পালক পরিচর্যায় বেড়ে ওঠা তরুণদের স্থিতিশীলতার ভিত্তি, শক্তিশালী শিক্ষাগত ভিত এবং সুন্দর জীবন গড়ে তোলার সুযোগ প্রদান করবে।
তিনি এই কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে বলেন, মানসম্মত শিক্ষার সুযোগ তরুণদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তার ভাষায়, ‘একটি ভালো শিক্ষা শুধু কর্মজীবনের প্রস্তুতিই দেয় না, বরং এমন কিছু দেয়, যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। একজন তরুণকে বিশ্বমানের শিক্ষার চেয়ে শক্তিশালী উপহার আর কিছুই দেওয়া সম্ভব নয়।’
‘বি বেস্ট’ উদ্যোগের আওতায় পরিচালিত ‘ফস্টারিং দ্য ফিউচারের’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছেন মেলানিয়া। এর লক্ষ্য হলো, পালক পরিচর্যা ব্যবস্থায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ তৈরি করা।
বর্তমানে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা, ইউনিভার্সিটি অব টেক্সাসসহ ২০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এ কর্মসূচির অংশীদারি রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন