প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতারের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে গেছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা।
৩৪ মিনিটের মধ্যে বসনিয়া ২ গোল দিয়ে ফেলার পর ম্যাচটি জমে উঠে হাসান আল হায়দোস গোল করলে। সিয়াটল স্টেডিয়ামের এই ম্যাচে ২৯ মিনিটে লিড নেয় বসনিয়া। ইভান বেসিকের বানিয়ে দেওয়া বলে গোল করেন কেরিম আলাজবেগোভিচ। ৫ মিনিটের মধ্যে লিড হয় ২-০ গোলের। এই গোলটি অবশ্য কাতারের ভুলের কারণে হয়েছে। সুলতান আল ব্রেক আত্মঘাতী গোলটি করেন।
বিরতির কয়েক মিনিট আগে হাসান গোল করে ব্যবধান কমান। তাকে সহায়তা করেন এডমিলসন জুনিয়র। দলটি বিরতিতে যেতে পারত সমতায় ফিরে, যদি না পেড্রো মিগুয়েলের গোলটি হত।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আক্রমণে উঠেছিল কাতার। আকরাম আফিফ বল বাড়িয়ে দিয়েছিলেন ডানপ্রান্ত দিয়ে দৌড়তে থাকা মিগুয়েলকে। তার শট গিয়ে লাগে দূরের পোস্টে, একটুর জন্য গোলবঞ্চিত হয় কাতার।
একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে কানাডা ও সুইজারল্যান্ডের কেউই গোল করতে পারেনি। ‘বি’ গ্রুপে এই দুদলই আছে পয়েন্ট টেবিলের সেরা দুটি স্থানে। ২ ম্যাচে কানাডার পয়েন্ট ৪, সুইজারল্যান্ডেরও ৪। ১ পয়েন্ট করে আছে বসনিয়া ও কাতারের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন