প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিম তীরের হেব্রনে এক ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে গুলি করে হত্যা করার পর বর্বর ইসরায়েলি সেনাসদস্যরা তার লাশের পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছে। এই নৃশংস ও অবমাননাকর ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।
আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদসূত্রে জানা যায়, হেব্রনের পূর্বে বেনি নাইম শহরের প্রবেশমুখে মাহমুদ হানি ইদআইস (৪১) নামের ওই ফিলিস্তিনি নাগরিকের গাড়ি লক্ষ্য করে আচমকা গুলি চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, যা স্থানীয় চিকিৎসা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ‘শিহাব ওয়্যার’-এর প্রতিবেদনে উঠে এসেছে ঘটনার আরও এক চাঞ্চল্যকর ও অমানবিক দৃশ্য। ফিলিস্তিনি যুবকের মৃত্যুর পর তার লাশটি একটি সামরিক গাড়িতে তোলার সময় দুই ইসরায়েলি সেনা অত্যন্ত পৈশাচিকভাবে লাশের সাথে হেসে সেলফি তোলে। পুরো বিষয়টি ক্যামেরা বন্দি হয়।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর প্রতিনিয়ত এমন সহিংসতা ও লাশ অবমাননার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিশ্লেষকরা দেখছেন। এ ঘটনায় স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন