প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকা সমূহে মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই সঙ্গে, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নগরবাসীকে তাদের নিজ নিজ ঘর-আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নাসিরাবাদ হাউজিং সোসাইটির এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, নগরবাসীকে সতর্ক থাকতে হবে যেন ঘর-আঙিনা ও আশপাশে কোথাও পানি জমে না থাকে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই, মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি কর্পোরেশনের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। প্রত্যেক নাগরিককে তাদের বাসাবাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে জোরদার করা হয়েছে। যেসব এলাকায় মশার ঘনত্ব বেশি, সেসব এলাকায় বিশেষ ক্রাশ প্রোগ্রামও পরিচালনা করা হচ্ছে।
মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, জমে থাকা পানি অপসারণ করুন এবং ডেঙ্গু থেকে নিজেকে রক্ষা করুন, অন্যদেরও রক্ষা করুন। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে চট্টগ্রামকে ডেঙ্গুমুক্ত রাখতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন