প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে এক কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি’র সদস্যরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া জাকির হোসেন (৪০) বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ভুক্তভোগী কিশোরীকে প্রতিবেশী অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন। চলতি বছরের ২২ অক্টোবর সকালে কিশোরীকে বাড়ির পাশে ডোবার পাড়ের নির্জন স্থানে একাকি পেয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার জানান, মামলার রুজুর ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি-৮ এর চৌকস আভিযানিক দল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকির হোসেনকে গ্রেপ্তার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন