প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির জানিয়েছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে। তিনি সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার পেশোয়ারে কর্পস সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এই ঘোষণা দেন। এই তথ্য দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশ করেছে।
আইএসপিআর জানায়, পরিদর্শনকালে আসিম মুনিরকে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত ব্যবস্থাপনা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোতায়েন সেনা ইউনিটগুলোর প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় তিনি সেনা কর্মকর্তা ও সদস্যদের উচ্চ মনোবল এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি হুমকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার এবং সর্বোচ্চ মাত্রার প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশও দেন।
আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সেনাপ্রধান আসিম মুনির জোর দিয়ে বলেছেন, ভারত-সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে পূর্ণ শক্তিতে অভিযান অব্যাহত থাকবে এবং যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই কঠোরভাবে দমন করা হবে।
সূত্র: জিও নিউজ
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন