প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া সরকার দেশের সরকারি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুতি যাচাই করবে। এ উদ্দেশ্যে সরকারি বিভাগের প্রধান সচিব এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলাদাভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার এই তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইউরোপ ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে সরকারি প্রশাসন এবং ডিজিটাল ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জাপানের নাগরিকদের খাবার মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে মালয়েশিয়ার প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সংসদে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, সরকার বিশ্বের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইয়েমেন ও লোহিত সাগরের পরিস্থিতি এবং ইউরোপের নিরাপত্তা হুমকি।
তিনি উল্লেখ করেন, ‘এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে, বিদেশের সংকটও আমাদের জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে।’ প্রধানমন্ত্রী আরও জানান, এ পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে। বৈঠকে দেশের বর্তমান প্রস্তুতি এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশকে প্রস্তুত রাখাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন