প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন, যেখানে প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল মূল্যায়ন পদ্ধতি এবং চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয় শামিল ছিল। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— প্রশ্নপত্রের কঠিনতা ও পরীক্ষার হলে অতিরিক্ত কঠোর তদারকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের যৌক্তিক ব্যাখ্যা প্রদান, মানবিক এবং শিক্ষার্থীবান্ধব খাতা মূল্যায়ন নিশ্চিত করা, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের অযৌক্তিক ক্ষতি এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন