প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, পে স্কেল বর্তমানে বিবেচনাধীন আছে। সরকারের কার্যক্রমে কমিটমেন্ট রয়েছে, যা আমরা বাস্তবায়ন করব।
এটি এখন চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা করে দেওয়া হতে পারে। রবিবার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জানা গেছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর জন্য সচিব কমিটি সুপারিশ করেছে।
তবে এটা স্পষ্ট যে, সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি হবে না, কিছুটা কমবেশি হতে পারে।
সম্প্রতি জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির অনুষ্ঠিত বৈঠক থেকে জানা গেছে, দুই ধাপের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ এসেছে। এর মধ্যে প্রথম বছরে কেবল মূল বেতন, পরের বছরে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জানিয়েছেন, সর্বশেষ ২০১৫ সালের বেতন স্কেলও দুই ধাপে বাস্তবায়িত হয়েছিল।
প্রথম বছরে দেওয়া হয়েছিল বেতন, পরের বছরে ভাতা। সার্বিক বিবেচনায় পে স্কেল দুই ধাপে বাস্তবায়নই আরো বাস্তবসম্মত হবে। সচিব কমিটি দুই ধরনের প্রস্তাবই মন্ত্রিসভায় উপস্থাপন করতে পারবে। এরপর মন্ত্রিসভা যা ভালো মনে করবে, সেটি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
২০১৫ সালে সর্বশেষ সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। এর পর থেকে প্রতিবছর তাদের মূল বেতনের নির্ধারিত ৫ শতাংশ হারে বৃদ্ধি ঘটলেও নবম পে স্কেল বাস্তবায়িত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়।
বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি দীর্ঘ চার মাস পর্যালোচনা শেষে চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন তৈরি করে।
পরে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সরকার সাত সদস্যের কমিটি গঠন করে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ প্রায় ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন, গ্র্যাচুইটিসহ যা এক লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা থাকবে। বাজেটের 'জনপ্রশাসন-নিট' খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন