প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলায় গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় ও প্রাণঘাতি ভূমিকম্প আঘাত হেনেছে। সবশেষ তথ্যমতে, দেশটিতে আঘাত হানা জোড়া ভূমিকম্পে ১৬৪ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্প হয় কেন? পৃথিবীর বাইরের অংশ ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হয়ে রয়েছে। যেগুলোকে টেকটোনিক প্লেট বলা হয়। এগুলো অনেকটা পৃথিবীর পাজেলের অংশের মতোই।
এই টেকটোনিক প্লেটগুলো খুব ধীরে নড়াচড়া করে। সম্ভবত এক বছরে এগুলো এক সেন্টিমিটার পরিমাণ নড়তে পারে। অনেকটা মানুষের নখের বৃদ্ধির মতো। যদি কোনো মানুষ নখ কাটতে না পারেন, তাহলে এক বছরে তার নখ এক সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। টেকটোনিক প্লেটও ঠিক এতটুকুই নড়ে।
যেহেতু একটি প্লেট অন্য একটি প্লেটের গায়ে ঘষে নড়ে বা সরে, এতে দুইটি প্লেট আটকে যেতে পারে। এই আটকে যাওয়ার ফলে দুটি প্লেটের মধ্যে লম্বা সময় ধরে চাপ তৈরি হয়।
একসময় এই চাপ অত্যন্ত বেশি হয়ে যায়। তখন একটি প্লেট আরেকটি প্লেটকে ধাক্কা মারে অথবা পিছলে পেছন দিকে সরে আসে।
দুই প্লেটের মধ্যে ধাক্কা বা সরে আসার কারণে প্রচুর পরিমাণে শক্তি বের হয়ে আসে। তখনই আমাদের চারপাশ কেঁপে ওঠে। ধ্বংসাত্মক এই ঘটনাটিকে আমরা ভূমিকম্প হিসেবে অভিহিত করি।
ভেনেজুয়েলার উত্তরাঞ্চল ক্যারিবিয়ান এবং দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে ভেনেজুয়েলা একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে গতকাল সন্ধ্যায় পর পর বড় দুটি বড় ভূমিকম্প দেশটির বাসিন্দাদের কাছে বিশেষভাবে অবাক করার ছিল।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন