প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনা ৫ নভেম্বর ২০২৬ : বরগুনায় যুব সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে, যা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারি সংগঠন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মেলার উদ্বোধন করা হয়।
মেলায় অংশগ্রহণকারী ৫টি স্টলে পরিবেশ বান্ধব পাট দিয়ে তৈরি শপিং ব্যাগ, বাঁশ ও সুপারির খোল দিয়ে নির্মিত বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলা সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে।
প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা উদ্বোধন করেন এ মেলার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, এবং জেলা কালচারাল অফিসার তানজিলা তমা। শুভেচ্ছা বক্তব্যে এনএসএস এর প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সভা শেষে শিল্পকলা একাডেমি চত্বরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।
মেলাকে কেন্দ্র করে এর আগে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন