প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পারিবারিক কলহের কারণে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত দিলীপ (৩৯) ছিলেন সাবেক সেনাসদস্য। পুলিশ ৩৪ বছর বয়সী স্ত্রী নির্মলা খারাদিকে গ্রেপ্তার করেছে।
রবিবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে আহমেদাবাদের নরোদা এলাকায় তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। রান্নাঘরের ছুরি দিয়ে নির্মলা স্বামীর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দিলীপ।
পুলিশের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
নরোদা থানার পরিদর্শক বি এম কাটারিয়া জানান, সিসিটিভি ফুটেজ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার নির্মলাকে আটক করা হয়।
গুজরাট পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন