প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় নানা কর্মসূচির মাধ্যমে।
বুধবার (১৫ জুলাই) এই বিশেষ দিবসটি উপলক্ষে বার্ড প্রাঙ্গণে ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এরপর তার জীবন, কর্ম ও পল্লী উন্নয়নে অবদানের ভিত্তিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্ডের সাবেক মহাপরিচালক এম. খায়রুল কবীর।
বার্ডের প্রশাসনের পরিচালক আইরীন পারভিনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। এই অনুষ্ঠানে বার্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি এম. খায়রুল কবীর বলেন, ড. আখতার হামিদ খান শুধু দেশের নয়, বিশ্বব্যাপী পল্লী উন্নয়নের অন্যতম পথিকৃৎ। তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বার্ড থেকে উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নের একটি সফল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এছাড়া, জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল করা হয়। এখানে ড. আখতার হামিদ খানের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন