প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার এবং ফ্যাসিবাদকে আর কখনও ফিরে আসতে দেওয়া হবে না। তিনি এই মন্তব্যটি শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাজার এলাকায় সড়ক বিভাগের উদ্যোগে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করেন। শামা ওবায়েদ ইসলাম আরো উল্লেখ করেন, দেশে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে। এই অর্জিত গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আমরা গত ১৭ বছরে অনেক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনও ফেরত আসতে দেওয়া যাবে না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদের জায়গা হবে না। শামা ওবায়েদ ইসলাম বলেন, ওই সময়ে বিভিন্ন ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। বর্তমানে দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে। তিনি বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নতমানের মাদরাসা তৈরি করা হবে। ছোট ছোট ছেলেমেয়েদের উন্নতমানের শিক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে তাদের একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে শামা ওবায়েদ সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি মাঝারদিয়া ইউনিয়নে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন