প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অফিসে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে।
এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে, গুলির ফলে অফিসের একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে প্রবেশ করে একটি রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসের একটি ল্যাপটপকে ভেদ করে দেয়ালে গিয়ে লাগে।
তিনি আরও উল্লেখ করেছেন, গুলির ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চলছে।
এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছিল। ওইদিন দুর্বৃত্তরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন