প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে পে-অর্ডার চেক প্রদান করা হয়, যা তারা নিজ নিজ ব্যাংক হিসাবে জমা দিতে পারবেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ চেকগুলো বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, জান্নাত ও সাদিয়া আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ছাত্রদল নেতারা উল্লেখ করেন, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেই উদ্দেশ্যে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন