প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহাদেবপুর থানার এক অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় ০৮ নং উত্তর গ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া অবির উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো: আশরাফুল ইসলাম (৩৬), পিতা - মোঃ আজিম উদ্দিন, সাং- কর্ণপুর দিঘীরপাড়, থানা- মহাদেবপুর, জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর এক অভিযানে একই ইউনিয়নের বামনছাতা থেকে ৩৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ তারেক রহমান ওরফে অন্তর (৩০), পিতা- মোঃ খোরশেদ আলম, গ্রাম- শ্রীরামপুর, এবং ২। মোঃ শামীম হোসেন (২৫), পিতা- মোঃ মিজানুর রহমান, গ্রাম- বামন ছাতা, উভয় থানা- মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
এই উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন