প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের কুতুবদিয়ার সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে চার জেলের মরদেহ। তবে এখনও নিখোঁজ রয়েছেন পেকুয়া উপজেলার মগনামা এলাকা থেকে আসা জেলে নাছির। সোমবার ভোরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী উপকূলের গভীর সাগরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ‘ফকিরা মসজিদ’ নামের মাছধরা ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারে থাকা সাত জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ হন।
পরে স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলারটি আরেকটি মাছধরা বোটের সহায়তায় তীরে নিয়ে আসেন। তীরে নিয়ে আসার পর ট্রলারের কলের ভেতর থেকে উদ্ধার করা হয় চার জেলের মরদেহ। তারপরও নিখোঁজ অপর জেলে নাছিরের বিষয়ে কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া চার জেলে হলেন- সাগর (১৮), করিম (২২), আইয়ুব মনির (২০) ও কামাল (৪৫)। কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, “ট্রলারডুবির পর সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে ট্রলারটি তীরে নিয়ে আসলে এর কলের ভেতর থেকে চারজনের মরদেহ পাওয়া যায়। অপর জেলে নাছির এখনও নিখোঁজ রয়েছেন।”
কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ফারুক আহমেদ বলেছেন, “ট্রলারডুবির ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। নিখোঁজ জেলেকে উদ্ধার করতে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনার জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন