প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর জন্য প্রায় ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি প্রদান করেছে।
এ বিষয়ে বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই সময় দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি সার্কুলার পাঠানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অংশ হিসেবে রূপালী ব্যাংক পিএলসির অবশিষ্ট প্রায় ৩২ লাখ মার্কিন ডলার ছাড় দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলারও অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারার ক্ষমতাবলে এসএস পাওয়ার-১ লিমিটেডের পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অংশ হিসেবে রূপালী ব্যাংক থেকে ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড় দেওয়ার পাশাপাশি এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ২৭কক(৩) ধারার বিধান প্রযোজ্য হবে না।
কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পরিষ্কার করে বলেছে যে, এ ঋণ সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না।
এবং ভবিষ্যতে এই খাতে রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে কোন ধরনের আর্থিক সহায়তা চাওয়ার অধিকারও রাখবে না।
প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন।
একমাত্র একই বিষয়ের উপর বিআরপিডি-২ বিভাগের পরিচালক মো. বায়েজিদ সরকার স্বাক্ষরিত সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন