প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল জগতকে চমকে দিয়ে ইংল্যান্ডের ডিফেন্ডার জেড স্পেন্স নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ইংল্যান্ডের থ্রি লায়ন্সের জার্সিতে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে মাঠে নেমে ২৫ বছর বয়সী এই রাইট-ব্যাক সত্যিই এক নজির স্থাপন করেন। নরওয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের নাটকীয় জয়ের পর তিনি মাঠে লুটিয়ে পড়ে সিজদায় যান এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই উদযাপন সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
জানা গেছে, টটেনহ্যাম হটস্পারের এই ফুটবলারকে প্রায় দুই বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আগে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, ইংল্যান্ড জাতীয় দলের ইতিহাসে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে প্রতিনিধিত্ব করা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন। তিনি আরও জানান, ইউরোপ ও ইংল্যান্ডে বেড়ে ওঠা মুসলিম তরুণদের জন্য অনুপ্রেরণা হতে চান।
কিন্তু এই অর্জনের পথ সহজ ছিল না এবং কোয়ার্টার ফাইনালের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্পেন্স চোয়ালে গুরুতর চোট পান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক মাস্ক পরে মাঠে নামেন। চোট ও শারীরিক অস্বস্থির পরেও পুরো ম্যাচজুড়ে দৃঢ়ভাবে নরওয়ের আক্রমণ সামলে রাখেন এই ডিফেন্ডার।
চূড়ান্তভাবে ম্যাচ শেষে ইংল্যান্ডের জয় নিশ্চিত হলে তিনি মাঠেই সিজদা দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। স্পেন্সের এই আবেগঘন মুহূর্ত ফুটবল প্রেমীদের পাশাপাশি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন