প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা প্রতিরোধ করায় যাত্রীদের কাছে রসিদ ছাড়া টাকা আদায়ের কারণে শিক্ষার্থীরা আট ঘণ্টারও বেশি সময় ধরে রেলপথ অবরোধ করেছেন। এ কারণে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে, এমনটাই দাবি করেছে রেল কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, একই সময়ে প্রায় ২০ হাজার যাত্রীও দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই রাতের সময় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে এক রেলকর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করেন। ফলে রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলা ট্রেনগুলো এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীগামী ট্রেনগুলো চলাচল ব্যাহত হয়।
রেলওয়ের দাবী, অবরোধের জন্য ১০টি আন্তঃনগর এবং ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া দুটি আন্তঃনগর ও চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় বিভিন্ন স্টেশন ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক যাত্রীরা, নারী-শিশু এবং বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবরোধের কারণে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনার জন্য যাত্রীদের কাছে বাংলাদেশ রেলওয়ে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আট ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন