প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ১৩ বছর বয়সী একটি কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামি তন্ময় মিস্ত্রিকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। একইসাথে, এই অর্থদণ্ড অনাদায়ে তন্ময় মিস্ত্রীকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এই রায় প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামী তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিনি গনিত প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের সুবোধ মাষ্টারের কাছে ঠিক করার উদ্দেশ্যে গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ সকালে তার নিজ বাড়ী থেকে বের হয়ে সকাল সাড়ে ৮ টার দিকে যাওয়ার পথে সকাল ৯ টার দিকে আসামী তন্ময় মিস্ত্রীর বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তায় পৌঁছলে তন্ময় মিস্ত্রী কিশোরীকে দেখে তার সাথে কথা বলার জন্য কাছে আসে ও তার মুখ চেপে ধরে অমল মিস্ত্রীর বসতঘরের পূর্ব পাশের একটি রান্নাঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার বিষয় তা কাহারো কাছে প্রকাশ না করার জন্য আসামী ভুক্তভোগী কিশোরীকে ভয়ভীতি দেখাতে থাকে এবং পরে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রথম দিকে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং বিচারিক কার্যক্রম শেষে আদালত এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন এডভোকেট রহিমা আক্তার হাসি। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো: শওকত হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন