প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদী রায়পুরায় সেলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যাসহ একাধিক মামলার আসামি পুলিশ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। বুধবার (০১ জুলাই) বিকেলে রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
আসামি সেলিম মিয়া (৪৫) রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মৃত তায়েব উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সেলিম মিয়ার বিরুদ্ধে একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ সেলিম মিয়াকে নিয়ে গাড়িতে থানার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ যখন সায়দাবাদ ফেরিঘাটে পৌঁছায়, তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে তার কাছ থেকে আসামি সেলিমকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
এদিকে, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নুসরাত জাহান নিপা জানান, বিকেলে আব্দুল আলিম নামক একজন পুলিশ সদস্য আহত হয়ে এখানে চিকিৎসা নিতে আসেন। তিনি বলেছেন যে, আসামিকে ধরতে গিয়ে আহত হয়েছেন। আসামি তাকে ইট দিয়ে ডান হাতের শোল্ডার জয়েন্টের একটু নিচে আঘাত করে। তাকে এক্স-রে করতে দেওয়া হয়েছে, পরে বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, সেলিমের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ সায়দাবাদ এলাকায় গেলে স্থানীয় লোকজন জড়ো হয়। স্থানীয় লোকজনের ভিড়ের মধ্যে আসামি সেলিম মিয়াকে গ্রেফতারের আগেই তিনি পালিয়ে যান। এই সময় কোনো পুলিশ সদস্য আহত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন