প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার ক্যান্সার রোগীদের জন্য চীনের চিকিৎসকরা বিনামূল্যে পরামর্শসেবা প্রদান করতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার (২২ জুন) কুমিল্লা মডার্ন হাসপাতালের মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের গুয়াংজু মর্ডান ক্যান্সার হসপিটালের অনকোলজি বিশেষজ্ঞ ডা: উ ওয়েইর। পাশাপাশি কুমিল্লা মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা. আবুল বাশারের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মাহবুব ইসলাম মজুমদার ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস. চক্রবর্তী।
ডা. উ ওয়েই প্রধান অতিথির ভাষণে বলেন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় তুলনামূলকভাবে কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতালের রয়েছে। ক্যান্সার চিকিৎসার সময় রোগীদের শারীরিক অবস্থার অবনতি যেন না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয় হাসপাতালটি। একই সঙ্গে কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও তিনি তুলে ধরেন।
কুমিল্লা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান উল্লেখ করেন, চীনের চিকিৎসকদের সহায়তায় ক্যান্সার রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে পরামর্শসেবা কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শের সুযোগ পাবেন।
সভায় বক্তব্য রাখেন গুয়াংজু মডার্ন ক্যানসার হাসপাতালের কান্ট্রি ম্যানেজার এমিলি, পেশেন্ট কনসালট্যান্ট ইশরাত জাহান নীলা, এবং জিএম ফাহাদ আলী প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন