প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৬ জুন, ২০২৬,: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব হিসেবে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার (১৬ জুন) সকালে আনন্দ মিছিল এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। একইসাথে নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।
বরিশাল নগরীর বটতলা থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ করেন।
সমাবেশে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ মন্তব্য করেন, সাধারণ মানুষের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে এ বাজেট তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের ফলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন