প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়া প্যারাগুয়ের বিপক্ষে ড্র করেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে। সকারুজরা ‘ডি’ গ্রুপে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ উঠেছে। আগামী শুক্রবার তারা মিশরের বিপক্ষে মাঠে নামবে, তবে ম্যাচের আগে একটি ধাক্কার সম্মুখীন হয়েছে তারা।
দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড তারকা ম্যাথিউ লেকি এবং রক্ষণভাগের দায়িত্বে থাকা জ্যাকব ইতালিয়ানো এই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
লেকি, যিনি চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘গ্রুপ ডি’-তে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এজন্য তিনি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করতে পারলেন না। অন্যদিকে, রাইট-ব্যাক ইতালিয়ানো যদিও তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছেন, তবে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পাওয়ার ফলে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি মিস করেছেন।
একটি বিবৃতিতে সকারুজরা জানিয়েছে, দুর্ভাগ্যবশত জ্যাকব ইতালিয়ানো এবং ম্যাথিউ লেকি চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না। ফুটবল অস্ট্রেলিয়া এবং সকারুজদের সকলেই তাদের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং এই টুর্নামেন্টে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
মেলবোর্ন সিটিতে সতীর্থ লেকির বিষয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার আজিজ বেহিচ বলেন, "তার জন্য আমার খুব খারাপ লাগছে।" তিনি আরও যোগ করেন, "চোটের কারণে বিপর্যস্ত একটি মৌসুম কাটিয়ে লেকি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে, ফুটবলের অংশ হিসেবেই এসব ঘটে।"
প্যারাগুয়ের বিপক্ষে লেফট উইং-ব্যাক হিসেবে দুর্দান্ত খেলা বেহিচের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা জানতাম আমরা কী অর্জন করতে চাই এবং প্রথম ধাপটি ছিল গ্রুপ পর্ভে সফল হওয়া। আমরা সেটা করতে পেরেছি। এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এটি নকআউট ফুটবল। আগের পরিস্থিতির চেয়ে এটি অনেকটাই আলাদা। দলের সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে জানে। আমরা চূড়ান্ত লক্ষ্যে কাজ করে যাব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন