প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে হেগের একটি আন্তর্জাতিক আদালত। সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। তিন বছরের বিচার প্রক্রিয়ার পর হত্যা, অবৈধ গ্রেপ্তার, নির্যাতন ও নিষ্ঠুর আচরণের মতো বিভিন্ন অপরাধে ৫৮ বছর বয়সী থাচির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তবে কিছু অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি।
হাশিম থাচি ছিলেন কসোভো লিবারেশন আর্মি (কেএলএ)-র সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান কমান্ডার। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯০-এর দশকের গোড়ার দিকে গঠিত এই গোষ্ঠীটি জাতিগত আলবেনীয়দের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়। অভিযোগ রয়েছে যে, এই যুদ্ধ চলাকালীন কেএলএ দশ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটিয়ে অঞ্চলের সংখ্যালঘু সার্বদের ওপর হামলা চালিয়েছিল।
থাচির বিরুদ্ধে হেগে বিচার চলছিল কেএলএর আরো তিনজন সাবেক কমান্ডারের সঙ্গে মিলে প্রায় ১০০ জনকে হত্যা ও গুমের অভিযোগে। স্বাধীনতা সংগ্রামের জন্য নিজ দেশে বীর হিসেবে পরিচিত থাচি ২০০৮ সালে কসোভোর প্রথম প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতি হন। তবে ২০২০ সালে হেগের আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
এই রায়ের খবর কসোভোজুড়ে, বিশেষ করে প্রিস্টিনায় বড় পর্দায় সম্প্রচার করা হয়। রায় শুনে সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন