প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে পাইপগানসহ মো. পিয়ার আলী (৩২) নামের একজনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৯ জুন) দুপুরে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে উদ্ধারকৃত পাইপগানসহ পিয়ার আলীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে গণমাধ্যমকর্মীদের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিটি ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের ফজল হকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় নকশী বিওপির টহলদল ঝিনাইগাতীর নওকুচি সীমান্ত এলাকা থেকে একটি পাইপগানসহ মো. পিয়ার আলীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরপূর্বক তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
ঝিনাইগাতী থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, একটি দেশীয় পাইপগানসহ পিয়ার আলী নামে একজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন