প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ : ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তিনি বায়ার্ন মিউনিখে ২০২৭ সালের পরও থাকার বিষয়ে আলোচনা করবেন।
সোমবার মিউনিখে আয়োজিত এক মিডিয়া ডে’তে, ৩৩ বছর বয়সী ইংলিশ অধিনায়ক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ফেরার পর চুক্তি নবায়নের আলোচনা শুরু করার পরিকল্পনা থাকলেও তা কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু তিনি আশাবাদী শিগগিরই আলোচনা শুরু হবে। চুক্তি বাড়ানোর আলোচনা কবে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে কেন বলেন, “ঠিক কখন, তা নিশ্চিত নই। তবে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে শুরু হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা শান্ত আছি, তাদেরও পরিস্থিতি নিয়ে শান্ত থাকার পরিস্থিতি আছে। এই মুহূর্তে আলোচনা শুরু করার সময়, কারণ এখন আর মাত্র এক বছর বাকি। তবে দুই পক্ষই স্বস্তিতে রয়েছে এবং আমি মোটামুটি নিশ্চিত, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে আলোচনা হবে।”
২০২৩ সালে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগদান করেন কেন। এরপর থেকে তিনি দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ জিতেছেন। তিন মৌসুমের মধ্যে দুটি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। সব প্রতিযোগিতায় বায়ার্নের হয়ে ১৪৭ ম্যাচে তিনি অবিশ্বাস্য ১৪৬ গোল করেছেন।
বায়ার্ন ক্লাব বারবার জানিয়েছে, তারা কেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী। গত মৌসুম শেষে সাবেক টটেনহ্যাম স্ট্রাইকারকে ক্লাবের সর্বকালের সেরা ট্রান্সফার হিসেবে অভিহিত করেছিল। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেনের নতুন চুক্তির মেয়াদ অন্তত ২০২৯ সাল পর্যন্ত হতে পারে।
মঙ্গলবার জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা লোথার ম্যাথাউস বলেন, এ বছরের ব্যালন ডি’অরের জন্য কেনকে সবার তুলনায় এগিয়ে রাখা উচিত। ১৯৯১ সালে ব্যালন ডি’অর জয়ী তিনি বলেছেন, দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন এবং অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে কেনই এই পুরস্কারের যোগ্য। গত মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন কেন।
জার্মানির স্কাই স্পোর্টসের জন্য লেখা একটি কলামে ম্যাথাউস আরও বলেন, “কেন অসাধারণ পারফরম্যান্স দিয়েছে এবং আমার মতে তার পুরো মৌসুমে একটিও দুর্বল সময় ছিল না।” বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন আগামী শনিবার মৌসুম শুরুর সুপারকাপে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন