প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় একটি খালের পানিতে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কুডিকাহনিয়া বাজারের কাছে একটি সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার সকালে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখা যায়, যা এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি করে। পরে তারা স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানায় খবর দেন।
পুলিশ যখন ড্রামটি খুলে দেখে, তখন গলায় কাপড় পেঁচানো অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহটি দেখতে পান। মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে, এখনও পর্যন্ত মরদেহটির পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল লতিফ জানান, ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন