প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা একটি নতুন মোড় নিয়েছে। বাহরাইনের অবস্থানরত মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামোয় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরান এর পাশাপাশি প্রতিবেশী কুয়েতের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারেও একের পর এক হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজের বরাতে জানা গেছে, আইআরজিসির জনসংযোগ শাখা জানিয়েছে যে, বাহরাইনে অবস্থিত অ্যামাজনের মূল ডেটা সেন্টারে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা অকার্যকর করা হয়েছে। একই সঙ্গে মুহাররাক ও রিফা এলাকায় মোতায়েন করা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্টেশনগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যেসব আঞ্চলিক দেশ নিজেদের ঘাঁটি বা অবকাঠামো মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করতে দিবে, তাদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানো হবে।
এদিকে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বার্তায় জানায় যে, টানা চতুর্থ দিনের মতো তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় বেশ কয়েকটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে কুয়েতী কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেছে।
লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর হামলা চালানোর সক্ষমতা খর্ব করার লক্ষ্য নিয়ে টানা ১০ম দিনের মতো মার্কিন সামরিক বাহিনী ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে কূটনৈতিক আলোচনার চেষ্টা অব্যাহত রয়েছে, তবে রণক্ষেত্রে প্রত্যক্ষ সামরিক সংঘাত ক্রমাগত তীব্র হয়ে উঠছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন