প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তিনি জীবনের নানা মুহূর্ত ও নিজের ভাবনা প্রায়ই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকে নিয়মিত ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্পর্শিয়া একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে একটি সোফায় বসে থাকতে দেখা যায়, পরনে রয়েছে লাল টপ ও বাদামি প্যান্ট। তার মুখে ছিল পরিচিত মিষ্টি হাসি।
ছবিটির সঙ্গে তিনি একটি ভাবনা শেয়ার করেছেন, যা কাঠবিড়ালীর জনপ্রিয় এই অভিনেত্রীর অনন্য চিন্তার প্রতিফলন। তিনি লিখেছেন, "তারা বলে, ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো। আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।"
বাংলায় এক রকমের প্রবচন রয়েছে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এটি নির্দেশ করে যে, কোনো কাজ করার আগে তার ভালো ও মন্দ বিবেচনা করা উচিত। কিন্তু স্পর্শিয়ার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার কথায় জীবনের অনিশ্চয়তা, সাহস এবং রোমাঞ্চে ডুব দেয়ার মানসিকতা প্রতিফলিত হয়।
স্পর্শিয়ার পরিবারের সদস্যরা নিউ ইয়র্কে বাস করে, তাই তিনি বছরের একটি বড় সময় সেখানে কাটান। প্রবাসজীবনের মধ্যে তিনি ঘোরাঘুরির পাশাপাশি শিল্প ও সংস্কৃতির নানা আয়োজন উপভোগ করছেন।
সম্প্রতি নিউ ইয়র্কের একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের 'দ্য ওডিসি' সিনেমা দেখার অভিজ্ঞতা ও নিজস্ব প্রতিক্রিয়া অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন। পরে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে মার্থা গ্রাহামের একটি প্রদর্শনী পরিদর্শন করেন। স্পর্শিয়ার প্রবাসজীবন এই ভ্রমণ ও শিল্পের অনুভূতি দিয়ে উপভোগ্য হয়ে উঠেছে।
এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও স্পর্শিয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ দেখা যাচ্ছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ আরও অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন