প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের করা বিভিন্ন সৃজনশীল কাজ ও ভালো ফলাফলের স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়। ফলাফল, দক্ষতা, ক্লাস পারফরম্যান্স, সহশিক্ষা কার্যক্রম এবং সৃজনশীলতার ভিত্তিতে মোট ১৭টি ক্যাটাগরিতে ৭১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতার উপর জোর দিতে চাই। এমন একটি সংগঠিত আয়োজন দেখে আমি আনন্দিত।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্-সাবের। তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ভবিষ্যতেও যেন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ ধারাবাহিকতা যেন বজায় থাকে।’ পরে কৃতি শিক্ষার্থীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেন তিনি।
এদিকে, এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষকদের মতে, এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানটিতে আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন