প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত অভিযানে দুই মাদক সেবীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। তাদের আটক করে পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তির আদেশ প্রদান করে। ফলে, তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার গুনাইগাছার পৈলানপুর ও হরিপুর বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গুনাইগাছা পৈলানপুর এলাকা থেকে বড়শালিখা এলাকার রফিকুল ইসলাম (৩৮) এবং হরিপুর বরিপাড়া এলাকা থেকে জয়নাল (৬৫) মাদক সেবনের দায়ে আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, মাদক নির্মূলে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশসহ প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় আজ দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন