প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।
বুধবার বিকেলে, বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে তারা ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।
অভিযানকালে, ট্রাক দুটির চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন