প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন যে, বিগত সরকারের আমলে এ দেশের জনগণের কাছ থেকে তিনটি নির্বাচন কেড়ে নেয়া হয়েছিল। তিনি বলেছেন, দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে এবং গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনात আবদুল্লাহ নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, ‘নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব।’ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি বলে জানান।
এনসিপির এই নেতা সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি। আগে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
এ সময় পিরোজপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।
সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং পিরোজপুর-৩ আসনে এনসিপির এমপি প্রার্থী শামীম হামিদী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন