প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাককে বদলি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাককে তার বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে তাকে পদায়ন করা হয়েছে।
তবে, প্রজ্ঞাপনে এ বদলির জন্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর জেলার প্রশাসনিক বিভিন্ন পরিবর্তন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই ইউএনও দেবাশীষ বসাকের বদলির প্রজ্ঞাপন জারি হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন