প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর ৪টি থানা ও গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক অভিযানে মাদকদ্রব্য, বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণ ও রুপার অলঙ্কারসহ সর্বমোট ১৯ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (০৫ জুন) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুন ২০২৬ খ্রি. তারিখ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় এই চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে অর্জিত সাফল্য ও গ্রেফতারের বিবরণ নিচে দেওয়া হলো:
আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ২২০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
অভিযানকালে সন্দেহভাজনদের কাছ থেকে নগদ ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা, ২ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার এবং ৩ ভরি ৮ আনা রুপা উদ্ধার করা হয়।
পরোয়ানাভুক্ত ও অন্যান্য আসামি গ্রেফতার: এছাড়াও বিভিন্ন মামলায় জিআর ও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় ৪ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৩ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল জানায়, মাদক উদ্ধার ও অন্যান্য অপরাধে গ্রেফতারকৃত সকল অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমুক্ত রাখতে বরিশাল মহানগর পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন