প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় এক দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে।
মানববন্ধনটি সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৯ অক্টোবর সৈয়দপুর পৌর এলাকার কয়াবাঁশবাড়ী ছাদরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার সময় শেফালী ও তার স্বামী সোহাগের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ছিল। এর পর ক্ষুব্ধ হয়ে ওই দম্পতি স্থানীয়দের বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, মামলার প্রতিবাদ জানানোয় তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম বলেন, "মাদক একটি সামাজিক ব্যাধি। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় নিরীহ এলাকাবাসীকে মামলায় জড়ানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।
১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন মির্জা জানান, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, "এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।"
মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন