প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে রুবিনা আক্তার (২৫) নামে এক তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামী উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে। এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে।
রুবিনা অলিপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজে কর্মরত রয়েছেন।
রুবিনা আক্তারের মুখ মন্ডল এর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় ঝলসে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাটা ঘটার পর থেকে তার সাবেক স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র জানায় যে, একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে উজ্জ্বল মিয়া (২৮) এর সঙ্গে রুবিনার বিয়ে হয়েছিল। সময়ের সাথে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিলে ৬ মাস পূর্বে স্বামী উজ্জ্বলকে তালাক দেন রুবিনা।
এদিকে, তালাক দেয়ার পর থেকেই উজ্জ্বল তার প্রতি ক্ষিপ্ত ছিলেন। বিভিন্ন সময় চাকরিতে আসা-যাওয়ার পথে সে রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিল। অভিযোগ রয়েছে যে, বেশ কয়েকবার উজ্জ্বল তার ওপর হামলাও করেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে, যখন রুবিনা বাড়ি আসার পথে বড় বহুলায় বাড়ির পাশে ছিল, তখন উজ্জ্বল তার মুখে এসিড নিক্ষেপ করে। এই সময় রুবিনা চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসলেও, উজ্জ্বল পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. জাহিদুল হক বলেন, "বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালে গিয়ে আহত ওই নারীকে দেখে এসেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, "এসিডে আক্রান্ত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন