প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের সামানজার সাঈদ ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার জন্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দিচ্ছেন।
তিনি শনিবার ঢাকা ছাড়বেন এবং রবিবার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই আসরে যোগ দেবেন।
যাত্রার আগে, বৃহস্পতিবার বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি নিজের প্রস্তুতি এবং লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগে স্নাতক সম্পন্ন করা সামানজার কৌতুহলবশত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবারেই তিনি বিজয়ীর গৌরব অর্জন করেন।
বিশ্বমঞ্চে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সামানজার সাঈদ বলেন, ‘আমার একটাই চাওয়া, মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই।
এখন পর্যন্ত যা শিখেছি এবং যেসব দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার মূল লক্ষ্য।’
তিনি আরো যোগ করেন, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনা নিয়ে নিবিড় গ্রুমিং সেশনে অংশগ্রহণ করেছেন, যা তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সামানজার শৈশব থেকেই গান, নাচ এবং খেলাধুলার প্রতি আগ্রহী। তিনি টানা চার বছর কথক ও ভরতনাট্যম শিখেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপের কারণে সৃজনশীল এসব কাজ থেকে কিছুটা দূরে থাকতে হয়েছিল তাঁকে।
এখন, পড়াশোনা শেষ করার পর ফের নিজের শখগুলোতে মনোযোগ দিতে চান। এমনকি, ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতে অভিনয়ের জগতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, গত ১১ জুলাই জমকালো আয়োজনের মাধ্যমে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর নাম ঘোষণা করা হয়।
সামানজার সাঈদ বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব জিতেছেন লাবিবা মনজুর।
ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর পর্দা নামবে। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই বর্তমানে সামানজারের প্রধান চ্যালেঞ্জ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন