প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১ জুলাই থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল আবার শুরু হতে যাচ্ছে। বেশ কয়েক মাস ধরে আঞ্চলিক সামরিক উত্তেজনার কারণে কার্যক্রম স্থগিত থাকার পর, এখন ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার জন্য অনুমোদন দিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখাওয়ান জানান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ ১ জুলাই তারিখ থেকে ফ্লাইট পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র জারি করেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে ইরানি বিমান সংস্থাগুলোই পরিষেবা দেবে এবং এরপর প্রয়োজনীয় পর্যালোচনার ভিত্তিতে অন্যান্য বিমান সংস্থাকেও এতে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। আখাওয়ান আরও বলেন, অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং সেটা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।
এর আগে, একজন ইরানি বাণিজ্য কর্মকর্তা বলেছিলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে যে পণ্যগুলো খালাস করা সম্ভব হয়নি তা সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের মাধ্যমে ইরানে পাঠানো হচ্ছে। ওই কর্মকর্তা আরও দাবি করেছেন যে, বাণিজ্য ধীরে ধীরে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার খবরের পর যুক্তরাষ্ট্র ইরানের একাধিক স্থাপনায় হামলা চালায়, তবে পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন