প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভালো কাজ ও ইতিবাচক উদ্যোগের সমালোচনাকারীরা উন্নত মানসিকতার পরিচয় দিতে পারেন না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘আব্দুল করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ভালো কোনো উদ্যোগ নেওয়া হলে তার সমালোচনা বা নিন্দা হবেই। তবে এসব সমালোচনায় ভালো কাজ থেমে থাকে না। দেশের মানুষ সচেতন এবং তারা ভালো কাজ ও উন্নয়নের পক্ষে রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষের প্রতিনিধি হিসেবে এবং গণমানুষের ভালোবাসায় তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মানুষের সেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি প্রতিদিন দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন। তাঁর এই প্রচেষ্টায় অংশীদার হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নানা নামে ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন